বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮জানুয়ারি) গ্রামীণ হেলথটেকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

- Advertisement -

অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। যার মধ্যে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক , চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেল অন্যতম।

- Advertisement -shukee

শীর্ষস্থানীয় হেলথটেক প্রতিষ্ঠান গ্রামীণ হেলথটেক লিমিটেড এই অংশীদারিত্বের মাধ্যমে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কর্পোরেট ক্লায়েন্টদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন সেবা প্রদান করবে।

সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর শেষে ড. আহমেদ আরমান সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের বলেন, “স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পার করে ফেলেছি আজকের এই পার্টনারশিপ আমাদের ধারাবাহিকতার প্রমাণ। ”

সর্বশেষ

এই বিভাগের আরও