রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আইপিএল থেকে বাদ দেয়া মোস্তাফিজকে লুফে নিল পিএসএল

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তাঁর সে সময়ে বসে থাকার কথাও না! তাঁকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন এই বাঁহাতি। পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে। সেখানে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’

- Advertisement -

আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার—সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।  ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।

- Advertisement -shukee

মোস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের। টুর্নামেন্টের এগারোতম ও এটি সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে ।

সর্বশেষ

এই বিভাগের আরও