শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

রাউজানে ঘরের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে আবার খুনের ঘটনা ঘটলো। জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

সোমবার (৫জানুয়ারি) রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -shukee

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তার বুকে পর পর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।

জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতিতে কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। তবে পরিবার বলছে, তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও