সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চান্দগাঁওয়ে রোটারির ফ্রি চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম শনিবার ( ৩ জানুয়ারি) নগরীর চান্দগাঁও সাবান ঘাটা,খাজা রোড ও চান্দগাঁও গ্ৰামার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এই চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আবুল মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিজওয়ান শাহিদী,রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল,বিশিষ্ট সমাজসেবক এরশাদ উল্লাহ,প্রতিষ্ঠাতা সভাপতি সিপি মো. নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা,পিপি মোহাম্মদ মহিউদ্দিন,পিপি নাসিরউদ্দিন, রোটা. ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রিয়াদ,লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জুনায়েদ রহমান রিয়াদ, পিপি আলী নিজাম উদ্দিন, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, চান্দগাঁও গ্রামার স্কুলের প্রধানশিক্ষিকা মিসেস সাইদা সবনম মুশতারী।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্পে ডা. রুপাইদা রশিদ,ডা. লাবণ্য দাশ ও দশজন বিশেষজ্ঞ নার্স দ্বারা চার শতাধিক রোগীকে চোখের পরীক্ষা নিরিক্ষা করে ঔষধ প্রদান করা এবং ৫৭ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। ডা. শিরীন ফাতেমা মেটারনিটি ক্লিনিকের সৌজন্যে রোগীদের বিনামূল্যে প্রেসার মাপা ও ডায়াবেটিস টেস্ট করা হয়। মানবতার সেবায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে “হারাতে দেব না চোখের আলো” এ অঙ্গীকার ব্যক্ত করেন।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও