হযরত তৈয়্যব শাহ (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হলো ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.) এর ৫৮তম বার্ষিক ওরশ শরীফ ও আলোচনা সভা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) বাদে মাগরিব অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

সভাপতিত্ব বক্তব্যে সাবেক মেয়র মনজুর আলম বলেন, শেরে বাংলা জীবনপণ লড়াই করে শ্রম, ঘাম ও রক্ত ঝরিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। এই মহান মানবের জীবন চরিত্র সকল ধর্মপ্রাণ মুসলিমদের অনুসরণের আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন আহমদিয়া, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক হযরত ছৈয়দ ইউনুস রজভী। আলোচনা করেন সমাজসেবক নেসার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মদ রাশেদ, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন ও মাওলানা আবদুল শুক্কুরসহ অন্যরা।

