সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক মেয়র মো. মনজুর আলমের শোক, খতমে কুরআন, খতমে তাহলিম, দোয়া মাহফিল এবং তৈরি খাবার বিতরণ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম গভীর শোক জানান। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফেরাত কামনায় ৬০১ জন হাফেজ ও আলেম দিয়ে সাবেক মেয়রের বাসভবনে ১০১ বার খতমে কুরআন ও খতমে তাহলিম, খতমে গাউছিয়া, খতমে খাজে গান, দোয়া মাহফিল ও মোনাজাত করেন। তিনি মোনাজাতে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তাকে বেহেস্ত দান করার জন্য দোয়া করেন। খতমে কুরআনের পর সর্বসাধারণের মাঝে তৈরি খাবার তবারক হিসেবে বিতরণ করেন।

