শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

হাইকোর্টের রায় : ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈধ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় আপিল বিভাগের মাধ্যমে বহাল রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত চূড়ান্ত আদেশ দেন।

- Advertisement -

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

- Advertisement -shukee

এর আগে, গতকাল বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে আদেশের জন্যে আজকের দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকল ধর্মের উপাসনালয়ে প্রার্থনার আহ্বানখালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকল ধর্মের উপাসনালয়ে প্রার্থনার আহ্বান

মঙ্গলবার শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।

গত ১২ নভেম্বর শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। পরে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এ আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও