বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

খালেদা জিয়ার রোগমুক্তিতে খতমে কোরান ও দোয়ামাহফিলে বিএনপিপ্রার্থী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় সীতাকুণ্ড বড়-দারোগারহাট বৈশাখী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাজী আজম।

- Advertisement -shukee

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ-সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের মানুষের হৃদয়ের গভীরে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে, আর তাই সারা বাংলাদেশ আজ তার সুস্থতার জন্যে দোয়া করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখন বারবার সংকটে পড়েছে, তখন তিনিই সামনে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তিনবার সফলভাবে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। বিগত জুলাই-আগস্টের আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন—এই প্রত্যাশাই জাতির।

অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

সর্বশেষ

এই বিভাগের আরও