রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং এর (২০২৫-২৬) রোটাবর্ষের ৪১তম অভিষেক অনুষ্ঠান গতকাল (৮ নভেম্বর)সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি মোখলেছুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক,কবি, সাহিত্যিক আবুল মোমেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিডিজি এম এ আউয়াল,পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী,পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী।
অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রোটারিয়ান পিপি রুহেলা খান চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি ডা. মাইনুল ইসলাম মাহমুদ, পিপি এস এস এম কে আজিম পিন্টু, পিপি রেজাউল করিম, পিপি প্রফেসর ড,. ইমরান বিন ইউনূস, চার্টার্ড মেম্বার রেজাউল করিম, সিপি মো. নজরুল ইসলাম নান্টু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মো. ফজলুল করিম,রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি উজ্জ্বল বড়ুয়া, বক্তব্য রাখেন সদ্য অতীত সভাপতি প্রফেসর এম নাসিরউদ্দিন মজুমদার, সদ্য অতীত সেক্রেটারি সাজেদা বেগম চৌধুরী বিদায়ী রোটাবর্ষের কার্যক্রম বিবরণী উপস্থাপন করেন। মেট্রোপলিটন চিটাগাং এর (২০২৫-২০২৬) রোটাবর্ষের সভাপতি রোটারিয়ান আফিয়া খাতুন মীরা তার নতুন বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান পিপি প্রফেসর মো. জসিম উদ্দিন খান বিভিন্ন ক্লাব থেকে আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন। এরপর ক্লাবের দুটি সার্ভিস প্রোজেক্ট- আত্ম কর্মসংস্থান প্রকল্পে সাবলম্বী হওয়ার জন্য একজন নারীকে একটি সেলাই মেশিন ও বিশুদ্ধ পানির জন্য একটি পরিবারকে একটি টিউবওয়েল প্রদান করা হয়।
ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি প্রোফেসর ড. এ এফ এম ইমাম আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার,পাস্ট প্রেসিডেন্ট, ক্লাব প্রেসিডেন্ট,রোটারি লিডার, ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। ফেলোসিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

