বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী

‘আল কোরআনের নিয়মে শাসিত রাষ্ট্রে অপরাধ নেই’

সীতাকুণ্ড প্রতিনিধি

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন,  আমরা আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাট দেখেছি-যা পৃথিবীর কোনো রাষ্ট্রে এমনটি নেই। আমরা আর দুর্নীতি -লুটপাটের সরকার চাইনা,অন্যায় অত্যাচারে,চাঁদাবাজ, সন্ত্রাসীর রাজত্ব শাসন চাইনা,আমরা কোরআনের নিয়ম মাফিক রাষ্ট্র চরিচালিত চাই।

- Advertisement -

শুক্রবার (৭নভেম্বর) সীতাকুণ্ডে এস সীরাতুন্নবী সাঃ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

- Advertisement -shukee

ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নরস সদস্য ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল ( সাঃ) হযরত আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, যেসব রাষ্ট্রে আল কোরআনের ঘোষিত শাসন প্রচলিত আছে সেসব রাষ্ট্রে তেমন অপরাধ সংঘঠিত হয়না। কোরআনে বর্ণিত রয়েছে কেউ জেনা করলে তাকে দোররা মারবেন, মাটিতে কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা করার। যিনি চুরি করবেন তার হাত কেটে দিবেন। এমন কঠোর শাস্তি দেয়া হয় বলে কেউ অপরাধ করেনা। কোরআনকে আমরা সবাই অনুসরণ করতে হবে।তাহলেই রাষ্ট্র সুন্দর ও ইসলামী মোতাবেক চলবে।

মাহফিলে তিনি প্রধান মুফাসসির বক্তব্যে উপরোক্ত বয়ান করেন।

বক্তব্য রাখছেন জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী

এদিন বাদ মাগরেব মাহফিলে ইসলামী চিন্তাবিদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্ব ও  কুতুব উদ্দীন শিবলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই আই ইউ এম,মালয়েশিয়া ফ্যাকাল্টি মেম্বার ঢাকা শরীয়াহ কনসালটেন্ট ও দা-ঈ  ড,হোসাইন শাহিন  আজহারী,ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্নেলহাট জামে মসজিদের খতিব, ড. মাওলানা আলী  হোসাইন,সীতাকুণ্ড জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবু তাহের,সীতাকুণ্ড আলেয়া ( কামিল) মাদরাসার মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন,মাওলানা মহিউদ্দিন,যুবাইদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মিডিয়া কনসালটেন্ট আবুল হোসাইন,পৌর জামায়াতের আমীর হাজী আলী আকবর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল।

 

সর্বশেষ

এই বিভাগের আরও