বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্প ও AEOSIB এর উদ্যোগে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ফটিকছড়িস্থ এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুল এর এমপ্লয়ার্স কমিটি সভা।
শনিবার (৮নভেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাইডাস সেইফটির মানব সম্পদ বিভাগের প্রধান ইসতিয়াক ইবনে কালাম, প্রধান মানব সম্পদ বিভাগ, সিমা অটোমেটিক রি-রোলিং মিলের মানব সম্পদ বিভাগের প্রধান আরিফ সিদ্দিকী, বি.এস.আর.এম লিমিটেডের মানব সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, সেলিম এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপক জামাল উদ্দিন, বিডি সিফুড লিমিটেডের প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক কে এম ইসহাক ।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন AEOSIB চীফ কো-অরডিনেটর ক্যাপ্টেন হাবিবুর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন একে খান ফাউন্ডেশনের প্রিন্সিপাল কো-অরডিনেটর আবুল বাশার এবং অধ্যক্ষ মো. আহসান উদ্দিনসহ উপস্থিত ছিলেন অন্যান্য প্রশিক্ষক ও AEOSIB এর কর্মকর্তাবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুলে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্পের চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরী প্রাপ্তিতে এবং কোর্স কারিকুলাম আরো বেশি সমৃদ্ধশালী করণের লক্ষ্যে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন উপস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ।


