রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

শাটডাউনে বিপর্যয় যুক্তরাষ্ট্রজুড়ে, বাতিল শত শত ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউনের (সরকারি অচলাবস্থা) জেরে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -

শুক্রবার (৭ নভেম্বর) দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে ফ্লাইট বাতিল কার্যকর হয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এ নির্দেশনার আওতায় পড়বে না।

- Advertisement -shukee

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শাটডাউনের (সরকারি অচলাবস্থা) জেরে নেওয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় ৪ শতাংশ বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে ৭০০টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে রয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা, সাউথওয়েস্ট ও ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট। যদি অচলাবস্থা চলতে থাকে, আগামী মঙ্গলবার থেকে বাতিলের হার ৬ শতাংশে এবং ১৪ নভেম্বরের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছে এফএএ।

সর্বশেষ

এই বিভাগের আরও