বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

পদযাত্রা করে প্রধান উপদেষ্টাকে ৮ ইসলামী দলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। এর আগে তারা পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মৎস্যভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে ৮ দলের একটি প্রতিনিধি দল যমুনায় যান ও স্মারকলিপি হস্তান্তর করেন।

- Advertisement -shukee

এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। সেখানে অন্য ইসলামি দলগুলোও মিছিল নিয়ে জড়ো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও