নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়াই মিষ্টি জাতীয় খাবার তৈরি ও বিক্রির অপরাধে সীতাকুণ্ডের ভাইরাল সেই ভাবির হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, লা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দুগ্ধজাত পণ্যের মোড়ক নেই, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই, এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এ ধরনের অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক।

