বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু রাঙ্গুনিয়ায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সম্পূর্না সাহা মিমি নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (৯) মৃত্যু হয়েছে।

- Advertisement -

‎বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -shukee

‎নিহত স্কুলছাত্রী ৪ নম্বর ওয়ার্ডের সুশীল ডাক্তার বাড়ির গার্মেন্টসকর্মী লিটন সাহার মেয়ে ও রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। তার মা সুমি সাহাও একই স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

‎‎নিহতের কাকা জানান, কিছুদিন আগে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে যায়। মায়ের সাথেই সে প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করতো। আজ তার মা আগেই স্কুলে চলে গিয়েছিল। অন্যদিকে ছোট্ট মিমি নিজেই বরাবরের ন্যায় পুকুরে গোসলে নেমে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে পুকুর পাড়ে বসে মগের সাহায্যে গোসল করে। সম্ভবত সে গোসলে নেমে সবার অগোচরে পা পিছলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে সে ছোট সন্তান ছিল।‎

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হুসাইন জানান, হাসপাতালে আনার পর তার মৃত্যু নিশ্চিত করে।

উল্লেখ্য, ‎রাঙ্গুনিয়া গত এক সপ্তাহর ব্যবধানে এই পর্যন্ত পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ‎গত রবিবার (২৬ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মো. ইয়াছিন (১২) এবং আর আগে গত শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে সুমাইয়া আক্তার (১১), রুবিনা পারভীন হাবিবা (৭) ও জান্নাত আক্তার (১০) নামে একসাথে তিন শিশুর মৃত্যু হয়েছিল।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও