মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

নৌকা থেকে ছিটকে পড়ে টেকনাফে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে মো. রুবেল (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ বাহারছড়া শীলখালী সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

রুবেল টেকনাফ বাহারছড়া শীলখালী আব্দুল কাদেরের ছেলে।

রুবেলের চাচাতো ভাই জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার মধ্যরাতে শীলখালী নৌঘাঁট দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় মো. রুবেল মাছ ধরতে যান। তখন সাগরের ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পড়ে গেলে তাকে আর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এখনো তাকে খোঁজা হচ্ছে।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের সদস্য আমান উল্লাহ জানান, মো. রুবেল নামে এক জেলে সাগরে নিখোঁজের বিষয়টি শুনেছি। নিখোঁজ রুবেলকে তার পরিবার খোঁজ করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও