বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও সীতাকুণ্ড এর ফ্রি চক্ষু ও হেলথ ক্যাম্প  সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও সীতাকুণ্ড এর ফ্রি চক্ষু ও হেলথ ক্যাম্পের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের ৯১০ রুগীকে সেবা প্রদান করা হয়।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর ) দিনব্যাপি  ফ্রি চক্ষু ও হেলথ ক্যাম্পের মাধ্যমে ৩০০ রুগীর চক্ষু সেবা, ৩১০ জনের ব্লাড গ্রুপিং, ১৬০ জনের ডায়াবেটিস টেস্টিং, ১৪০ রুগীর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা দেয়া হয় এবং ৩০ জন রুগীকে ছানি/ল্যান্স সার্জারির (অপারেশন) জন্য সিলেক্ট করা হয়। স্কুল ছাত্র-ছাত্রীদের কুইজের পুরস্কার দান ও অভিভাবকদের ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, টাইফয়েড জলাতঙ্ক ও মাদকাসক্তি নিয়ে স্বাস্থ্য সচেতনতা লিফলেট বিতরণ ও কাউন্সেলিং করা হয় এবং পরিশেষে রেডি ফুড বিতরণ করা হয়।

- Advertisement -shukee

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন রিদোয়ানুল করিম রঞ্জুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার গভর্নর এডভাইজার লায়ন আলহাজ্ব নুরুল আফছার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার এক্টিভিটিজ লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, লিবাার্টি ক্লাবের সিনিয়র ও জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন লায়ন নুর মোহাম্মদ মানিক,  লায়ন মোহাম্মদ আনোয়ার হোসেন, জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম শাহাবউদ্দিন, সীতাকুণ্ড ক্লাবের জোন চেয়ারপার্সন লায়ন মো কামাল উদ্দিন ভূঁইয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, জয়েন ট্রেজারার লায়ন নাজিমুজ্জামান রাশেদ, লিবাার্টি ক্লাবের মেম্বার লায়ন মো ফজলুল হক, লায়ন কাজী তারেক মইনুদ্দিন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মার্কেটিং অফিসার আলমগীর হোসেন তাহসিন ও ফাহিম প্রমুখ। তাছাড়া ডা .নাছির উদ্দিন, আক্তার হোসেন এলিট, ওমর ফারুক, এস কে টিপু, মোশারফ হোসেন, আরিফ, সাকিব, মীরেরহাট ইসলামী ব্যাংকের মহিব উল্ল্যাহ প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও