গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী) এবং জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) জয়পুরহাটে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধিতে এবং কমিউনিটি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতার ফলে জেআরডিএম-এর মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে সুখীর ডক্টর কনসালটেন্সি পরিষেবা সম্প্রসারিত হবে, যা গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখবে।
গত ২৩শে অক্টোবর সুখীর সদর দপ্তরে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেআরডিএম-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রজিয়া সুলতানা এবং অন্যান্য সিনিয়র প্রতিনিধি। গ্রামীণ হেলথটেক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেল, চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান, চিফ অপারেশন অফিসার রোকেয়া সুলতানা, চিফ কমপ্লায়েন্স অ্যান্ড পিপল অফিসার আহমেদ রাকিব মালিক, ইফতেখার মতিন, আবুল হোসেন বঙ্গভাষী, পার্টনারশিপ স্পেশালিস্ট মো. আফজাল এবং ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ড. ফাহরিন হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।

এই দ্বিপাক্ষিক চুক্তি জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সুখীর ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় এনে সহজলভ্য, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

