সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

- Advertisement -

গতকাল (২৪ অক্টোবর) দুপুর ২টায় অনুষ্ঠিত চীবর দান উৎসবে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহামান্য উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের।

- Advertisement -shukee

এতে প্রধান ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সভাপতি বাবু দেবপ্রিয় বড়ুয়া।

এই অনুষ্ঠানে লেখক ও গবেষক অমল বড়ুয়াকে সম্মানজনক ‘প্রজ্ঞাপ্রতিম’ উপাধিতে ভূষিত করা হয়।

এ মহতী পুণ্যময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, বিভুতি রঞ্জন বড়ুয়া, বিমল কান্তি বড়ুয়া, সুধীর বড়ুয়া, ধর্মকায়া ফাউন্ডেশনের প্রতিনিধি সবুজ বড়ুয়া, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক টিপলু বড়ুয়া, এবং বিহার কমিটির সাধারণ সম্পাদক লাভলু বড়ুয়া।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সনজীব বড়ুয়া তপু, মানস বড়ুয়া, মিলু বড়ুয়া ও বর্ষা বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চান্দু বিকাশ বড়ুয়া।

উৎসবের শুরুতে সকাল বেলায় অনুষ্ঠিত হয় মহতী সংঘদান অনুষ্ঠান, যেখানে বিপুলসংখ্যক বৌদ্ধ ভক্ত ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও