সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

বর্ণিল শোভাযাত্রায় রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫, চট্টগ্রাম অঞ্চলের বিশ্ব পোলিও দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আজ (২৪ অক্টোবর) সকালে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে  “End Polio Bangladesh” শিরোনামে এক বর্ণিল কর্মসূচি পালন করা হয়। রোটারি পোলিও দিবসে “End Polio” লেখা আকর্ষণীয় টি-শার্ট পরে রোটারিয়ানেরা উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)-চট্টগ্রাম কেন্দ্র থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা কো-অর্ডিনেটর  রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -shukee

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপসা অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো- অর্ডিনেটর পিপি এস এস এম কে আজিম পিন্টু,ডেপুটি কো- অর্ডিনেটর পিপি মনিরুজ্জামান,ডেপুটি কো- অর্ডিনেটর পিপি আজিজুল হক, রিপসা এডমিন ডেপুটি কো- অর্ডিনেটর সিপি ইব্রাহিম হাসান মুরাদ, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান,ডেপুটি কো- অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু, পিপি হাসিনা আক্তার লিপি, রেজিস্ট্রেশন চেয়ারম্যান পিপি সুদীপ কুমার চন্দ। শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

শোভাযাত্রার  শুরুতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পোলিও নির্মূলে রোটারি ক্লাব বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশ পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্বে গর্বের সাথে পরিচিত। সরকারের আন্তরিক প্রচেষ্টা,রোটারি ইন্টারন্যাশনালের ধারাবাহিক সহযোগিতা ও দেশের মানুষের সচেতন অংশগ্রহণের ফলে এটি সম্ভব হয়েছে।”  উপস্থিত রোটারি নেতৃবৃন্দ বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো শিশু যাতে টিকা দেয়া থেকে বঞ্চিত না হয়। বিশ্বের  শুধুমাত্র আফগানিস্তান ও পাকিস্তানে পোলিও রোগী আছে। আশা করছি, ২০২৫ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব হবে। রোটারি পোলিও নির্মূলে কাজ করার ফলে ৯৯ দশমিক ১ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

তবে বিশ্ব শতভাগ পোলিওমুক্ত না হওয়া পর্যন্ত রোটারির এই প্রয়াস অব্যাহত থাকবে। রোটারিয়ানরা পোলিও ফান্ডে স্বপ্রণোদিত হয়ে মুক্তহস্তে দান করায় সুবিধাবঞ্চিত লোকজন উপকার পাচ্ছেন। এতে চট্টগ্রাম অঞ্চলের ৩৭টি ক্লাবের প্রেসিডেন্ট, সিনিয়র রোটারিয়ান ও বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রোটারিয়ান পিপি এস এস এম কে আজিম পিন্টু পোলিও ফান্ডে ৫০০ ডলারের সমপরিমাণ চেক হস্তান্তর করেন। তিনি আর্থিক  অনুদান প্রদান করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও