মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজারের হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু, দুই নারীসহ চারজন হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

- Advertisement -shukee

মারা যাওয়া রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আব্দুস লতিফের ছেলে।

পুলিশ হেফাজতে নেয়া চারজন হলেন- মোহাম্মদ (৪৮), মো. মোতালেব (৩৬), মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রুবেল নিজ জেলা নওগাঁ থেকে প্রাইভেটকারে চালকসহ কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি কলাতলীর হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। কয়েক দিন পর চালক ফিরে গেলেও রুবেল সেখানে অবস্থান করেন।

সোমবার (২০ অক্টোবর) রুবেলের চার বন্ধু নওগাঁ থেকে এসে একই হোটেলে ওঠেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তারা রুবেলের সঙ্গে ৪০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। ভোররাতে রুবেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা বন্ধুরা ও দুই নারী তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হোটেলটি পরিদর্শন করে এবং পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এসময় নিহতের সঙ্গে থাকা দুই বন্ধু ও দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তাদের অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে তদন্ত আরও সম্প্রসারিত হতে পারে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও