সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ঠোঁট – তালু কাটা ফ্রি সার্জারি ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

১৭ – ১৮ অক্টোবর আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে ২৫ জন ঠোঁট ও তালু কাটা শিশুর ফ্রি সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়েছে।

- Advertisement -

ক্লাব প্রেসিডেন্ট লায়ন শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।

- Advertisement -shukee

বিশেষ অতিথি কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন লায়ন মো. আনোয়ার হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন মো. জাফর উদ্দিন, সদস্য লায়ন কাজী তারেক মইনুদ্দিন, আলমগীর হোসেন, ফাহিম, ইকবাল হোসেন, আরমান কবীর চোধুরী প্রমুখ।

ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. কামরুজ্জামান, প্রফেসর ডা. মো. জিয়াউল হক রুমী, ডা. মো. নাজমুল হাসান এবং তাদের টীম দুদিনব্যাপী অপারেশন পরিচালনা করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও