বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রাম লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ এর পৃষ্ঠপোষকতায় ও  লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সার্বিক ব্যবস্থাপনায়, লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর)সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

- Advertisement -shukee

এসময় লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি  লায়ন মো. আবু তাহের এর সভাপতিত্বে  সংক্ষিপ্ত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু (পিএমজেএফ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো.কামরুজ্জামান লিটন (এমজেএফ) ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো.আবু বক্কর ছিদ্দিকী (পিএমজেএফ)।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, নাজিমুদ্দৌলা, লায়ন মো. পারভেজ, কোরবান আলী শাহেদ, মইনউদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন ,এডভোকেট জিয়া, সানি প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চোখের আলো ফিরিয়ে দেয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। বন্ধন লায়ন্স ক্লাব তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এতে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় পাঁচ শতাধিক রোগীকে ‍চিকিৎসেবা প্রদান করেন।

এতে ৭৫ জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য  সিলেক্টেড হয়, যাদেরকে আগামী ১৭ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা  হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু (পিএমজেএফ)

 

সর্বশেষ

এই বিভাগের আরও