ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা কমরেড আহসান উল্লাহ চৌধুরী (৯০) আর নেই। তিনি শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯.১০ মিনিটে চটগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।
প্রবীণ রাজনীতিবিদ ও শ্রমিকনেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান এর শ্বশুর এবং ইপসার ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী লোপার পিতা।

আজ শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশে আফমী প্লাজার পেছনে আবাসিক এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
একইদিন দ্বিতীয় জানাজা মরহুমের জন্মস্থান মীরসরাই উপজেলার চৈতন্যের হাট এলাকার জনার্দনপুর গ্রামের নিজ বাড়িতে বাদজোহর অনুষ্ঠিত হবে।
ভাষা সৈনিক ও দেশমাতৃকার সূর্যসন্তান কমরেড আহসান উল্লাহ চৌধুরীর মৃত্যুতে ইপসা পরিবারের পক্ষ হতে গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

