Friday, 25 September 2026

[the_ad id='15178']

কক্সবাজারের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেলুনে চুল কাটারত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -shukee

জানা গেছে, গত ৬ মে সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ২০ থেকে ২৫ জনের ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে মোনাফকে নেতৃত্ব দিতে দেখা যায়।

এছাড়াও সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মোনাফ ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।

সর্বশেষ

এই বিভাগের আরও