মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

এইচএসসি পরীক্ষায় ফেল, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা দেবাশীষনগরে

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর রাঙামাটি শহরের দেবাশীষনগর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে শহরের দেবাশীষনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

- Advertisement -

মৃত আর্থি দেওয়ান (১৮) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে। আর্থি রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

- Advertisement -shukee

আর্থি চাকমার বাবা রিপিট চাকমা বলেন, এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়টি ফেল করার কারণে এ ঘটনা ঘটেছে। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থী ছিল। দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসায় থাকত। আমরা তার মরদেহ নিতে রাঙামাটিতে এসেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, গত রাত ২টার দিকে দেবাশীষনগর এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে মরদেহটি হস্তান্তর করা হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে চাঁদনী আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চাঁদনী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের রিকশাচালক মো. ফারুক মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, চাঁদনী চলতি বছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর তিনি জানতে পারেন, দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিষয়টি মেনে নিতে না পেরে তিনি কেরির বড়ি (কীটনাশক) পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও