শেষ দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেট হারিয়ে শেষ দল হিসেবে টিকিট কেটেছে আরব আমিরাত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।
- Advertisement -

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।
বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।

