সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

- Advertisement -shukee

জানা যায়, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষতির বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর প্রাণান্তকর চেষ্টা

 

সর্বশেষ

এই বিভাগের আরও