Thursday, 24 September 2026

[the_ad id='15178']

পক্ষপাতের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান

চাকসু নির্বাচনঃ ডাকসু ও জাকসুর ন্যায় এটিও একটি প্রহসনমূলক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

চাকসুর নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

- Advertisement -

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচন কমিশনার অথর্ব নির্বাচন কমিশনার। এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা-আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে।

- Advertisement -shukee

ছাত্রদল নেতা নোমান আরও বলেন, একটা প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ৮টি অভিযোগ এসেছে। আচরণবিধি লঙ্ঘনের যে শাস্তি, সে শাস্তি নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারেনি। কারণ একটা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার স্বার্থে।

তিনি বলেন, এই প্রশাসন জামায়াতি প্রশাসন, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এটা জানার পরও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু আমরা দেখেছি ডাকসু ও জাকসুর ন্যায় এটিও একটি প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল ডাকসু ও জাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এসেছে, অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনরূপে আমাদের কাছে উপহার দেবেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও