গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবো’র নিয়মিত সভা ও যৌথ ক্লাব সভা নগরের কুক আউট রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক সাদাছড়ি দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং এ দিবসে দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের স্বাধীনভাবে পড়া-লেখার সুবিধার্থে ব্রেইল (Braille) দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় নয়টি রোটারি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয় এবং নয়টি ক্লাবের আমন্ত্রিত প্রেসিডেন্ট ও ক্লাব মেম্বারদের নিয়ে একটি যৌথ সভা করা হয়। এতে রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোসহ ১০টি রোটারি ক্লাব যৌথভাবে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশগ্রহণকারী ক্লাবগুলো- রোটারি ক্লাব অব চিটাগাং এনসিয়েন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং, রোটারি ক্লাব অব খুলশী সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, রোটারি ক্লাব অব সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, সিপি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু,পিপি রোটারিয়ান খায়ের আহমেদ, পিপি রোটারিয়ান মহিউদ্দিন, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, পিপি রোটারিয়ান আবদুল মামুন বাহার, পিপি রোটারিয়ান মির্জা হাফিজুর রহমান সোহেল,রোটারিয়ান মোহাম্মদ আলী মিয়া, রোটারিয়ান আফিয়া খাতুন, রোটারিয়ান জাহাঙ্গীর আলম, রোটারিয়ান এম এ মতিন, রোটারিয়ান খন্দকার মো. এমদাদুর রহমান, রোকসানা ফারুক, রোটারিয়ান শেখ রাসেল উদ্দিন, রোটারিয়ান সুবর্ণা শিশির ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রোকেয়া সুলতানা।


