শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

আট ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গুদামে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে।

- Advertisement -

এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়েছেন।

- Advertisement -shukee

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুরের শিয়ালবাড়িতে দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সার্ভিসের ৮টি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের প্রায় আট ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন মরদেহের সন্ধান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে।

এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পরে।

খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও