বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ সায়েন্সল্যাব মোড়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ সংশোধন ও সোমবার ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে এ অবরোধ করেন। তাদের এই অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

- Advertisement -shukee

শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। তাদের মতে, এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই আইন সংশোধনের দাবিতেই তারা রাজপথে প্রতিবাদে নেমেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সর্বশেষ

এই বিভাগের আরও