সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না। আমরা যারা সমাজের সুখি মানুষ তাদের উচিত সমাজের অবহেলিত গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। মানবিক কাজের সাথে যারা জড়িত নয়, তাদের জীবনের কোনো মূল্য নেই। মানবতার ওপরে কোনো ধর্ম নেই। মানবিক কাজের মধ্যে জীবনের সার্থকতা নিহিত’

- Advertisement -

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের সফলতা ও সেবার একবছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এসব কথা বলেন। কিডনী রোগীদের সেবায় নিয়োজিত সোনার বাংলা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘কিডনী ডায়ালাইসিস একটি ব্যয়বহুল চিকিৎসা। এক্ষেত্রে সরকারি কোনো পৃষ্টপোষকতা নেই। সমাজের বিত্তবানদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। গরীব রোগীদের যাতে বিনামূল্যে ডায়ালেসিস করা যায়- সে ব্যাপারের ডায়ালেসিস সেন্টারগুলোকে এগিয়ে আসতে হবে।’

- Advertisement -shukee

সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের নির্বাহী পরিচালক রোটারিয়ান নূরুল আলম চৌধুরী কিরণের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন পিপি রোটারিয়ান প্রফেসর ফারুক আহমেদ ও মূল বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. নুরুল হুদা।

সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক

চট্টগ্রাম শহরের মেহেদীবাসে সোনার বাংলা ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এম আর খান, সাংবাদিক বেলায়েত হোসেন, খুলশী মার্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী।

প্রধানঅতিথি ও বিশেষ অতিথিরা মিলে এ সংগঠনের একবছরপূর্তির কেক কাটেন। এসময় খুলশী মার্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ১০ লাখ টাকা, সিল্ডার ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর ফারুক আহমেদ ১ লাখ ও পিপি রোটারিয়ান মেজর (অব) মোহাম্মদ মোস্তফা ১ লাখ টাকা সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টার তহবিলে অনুদান দেন।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টার রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর একটি সিগনেচার প্রজেক্ট। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোটারিয়ানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও