সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত পরিচিতি ও বর্ধিত সভা শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন রফিকের সভাপতিত্বে এবং নাজমুল হুদা সোহাগের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলো, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, শ্রমিক দলের সভাপতি মো. গোলাম সাদেক ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, কৃষক দলের সভাপতি মো. নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিদুল আলম আবির এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মাহাবুবুল আলম।
সভায় বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ লিটন উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি জাকির হোসেন বলেন,“বিএনপি হচ্ছে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ যারা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করছেন, তারাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামের মূল চালিকাশক্তি হবেন।”
বিশেষ অতিথি মো. ইউসুফ নিজামী বলেন,“আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”
এ কে এম শামসুল আলম আজাদ বলেন,“ওয়ার্ড কমিটিগুলোর কার্যক্রম যত সক্রিয় হবে, ততই পৌরসভা ও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি শক্ত অবস্থানে থাকবে।”
সদস্য সচিব সালেহ আহমদ সলো বলেন,“সীতাকুণ্ড পৌর বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। ৮ নম্বর ওয়ার্ডের মতো যদি প্রতিটি ওয়ার্ড সংগঠন কার্যকরভাবে কাজ করে, তাহলে পৌরসভা বিএনপি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃবৃন্দের নেতৃত্বে একযোগে কাজ করা।”

