শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

- Advertisement -

পিএসসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এ পরীক্ষাটি শুধু ঢাকা কেন্দ্রে নেয়া হচ্ছে। পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

- Advertisement -shukee

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ বিসিএসে অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী।

পিএসসি জানিয়েছে, মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবিলায় গত ২১ জুলাই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইন আবেদন শুরু হয় ২২ জুলাই এবং চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদন ফি পরিশোধের শেষ সময় ছিল ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারের বিশেষ বিসিএসে সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয় ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। সর্বাধিক পদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি এবং দর্শন ও রসায়নে ৩০টি করে পদ রয়েছে।

বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের তুলনায় কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত (২০০ নম্বরের এমসিকিউ) ও মৌখিক (১০০ নম্বর) পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও