শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ট্রাকের ধাক্কায় মিরসরাইয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহীর মারা গেছেন।

- Advertisement -

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

- Advertisement -shukee

নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে জোরারগঞ্জ থানার সামনে মহাসড়কে বারইয়ারহাট ইউটার্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়৷ পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও আইডিকার্ড থেকে জানা যায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত৷

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও