শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণ, একই পরিবারের ৯ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনশেড বাড়িতে ভাড়া থাকেন দুই বোন আসমা ও সালমার পরিবার। তাদের মা-ও একই বাসায় থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে। সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে। ভোরে আগুন ধরে গেলে সবাই দগ্ধ হন।

খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে জানান, বার্ন ইনস্টিটিউটে ৯ জন এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তাদের মধ্যে একজন সামান্য আহত। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাকি আট জনের অবস্থা গুরুতর।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও