রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে সংক্রমিত ১২ জনের

দেশে ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু শূন্য

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। তবে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

- Advertisement -

মঙ্গলবার (২৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। সর্বশেষ সোমবার করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে ১২ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। তবে আজ করোনায় কারো মৃত্যু হয়নি। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রামের ১৩টি হাসপাতাল ও ল্যাবে ২৫১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৩ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৬ জন, পার্কিভিউ হাসপাতলে ১ জন ও মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ১২ জনের মধ্যে ১০ জন নগরীর ও ২ জন ফটিকছড়ি ও মিরসরাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে ১১ জন উপজেলার বাসিন্দা ও ৭৯ জন নগরীর বাসিন্দা।

 

সর্বশেষ

এই বিভাগের আরও