রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম নগরীর ৮নম্বর শুলকবহর ওয়ার্ডস্থ

রমজু মিয়া লেনের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা নিরসন করবে নবনির্মিত সড়ক ও ড্রেইন ৮নম্বর শুলকবহর ওয়ার্ডস্থ রমজু মিয়া সড়ক, বহদ্দারহাট পুলিশ বক্স হতে জঙ্গি শাহ মাজার সংলগ্ন রোড, বার আউলিয়া মসজিদ রোডের উন্নয়ন, গ্রীনভিউ হাউজিং সোসাইটি রোডের উন্নয়ন, লায়ন্স চক্ষু হাসপাতাল সড়কের উন্নয়ন, ডেন্টাল গলি, ভূঁইয়া এবং জলিল সর্দার বাড়ী রোড, হুরবাগ আবাসিক এলাকার রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

- Advertisement -

রবিবার উদ্বোধন হওয়া  ৪ কোটি ৭৭  লক্ষ টাকার প্রকল্পের আওতায়  রমজু মিয়া সড়কের ১১০০ ফুট রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং জঙ্গি শাহ মাজার রোডের ১৫০০ ফুট রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে।

- Advertisement -shukee

উদ্বোধনকালে মেয়র জানান, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ১৫ টি উপ-প্রকল্পের মাধ্যমে ৭৮ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চসিক। ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন” প্রকল্পের আওতায় ৬২ কোটি টাকা ব্যয়ে ১১ টি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পাদন হয়েছে এবং ২৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। ১৬ কোটি টাকা ব্যয়ে ৩ টি উপ-প্রকল্পের প্রাক্কলন প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান,  নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দোয়া ও মিলাদ মাহফিলে শিশুদের মাঝে দুধ ও খাদ্য বিতরণ করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও