রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি সাগরিকা’র আয়োজনে জীবনরক্ষাকারী সিপিআর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করে নিঃশ্বাস বন্ধসহ অজ্ঞান হয়ে যাওয়া মানুষের জ্ঞান ফিরিয়ে নতুন জীবন দিতে পারে সিপিআর। বিশ্বের বহু দেশে এই বিষয়ে সর্বসাধারণের বিশেষ করে যুব-তরুণদের প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। আমাদের দেশে জীবনরক্ষায় সিপিআর প্রশিক্ষণ এখনো কাগজে কলমে।
চট্টগ্রামের যুব-তরুণদের নিযে এমনই একটি জনগুরুত্বের কর্মশালা পরিচালনা করে চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব।

- Advertisement -

শুক্রবার (২৩ মে) নগরীর প্রবর্তক বিদ্যাপিঠ মিলনায়তনে তিনঘণ্টাব্যাপী এই কর্মশালা পরিচালনা করেন সিপিআর বিষয়ে মাস্টার ট্রেইনার ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. বিপ্লব ভট্টাচার্য।
চট্টগ্রাম সাগরিকা রোটারেক্ট ক্লাব, আগ্রাবাদ রোটারেক্ট ক্লাব,চট্টগ্রাম সাউথ রোটারেক্ট ক্লাব,চট্টগ্রাম পোর্টসিটি রোটারেক্ট ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটারি সাগরিকা’র সভাপতি আরিফ আহমেদ।
রোটারেক্টর আবু বকরের পরিচালনায় সিপিআর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন পিপি খন রঞ্জন রায়, পিপি নুর মোহাম্মদ, ভিপি কামরুল আহসান মিলন ও ডা.বিপ্লব ভট্টাচার্য।
সহযোগী রোটারেক্ট ক্লাব প্রেসিডেন্টগণ সামাজিক দায়বদ্ধতার অংশ বলে মন্তব্য অনুভূতির পরে মূল কর্মশালা পরিচালনা করা হয়।
এতে রোটারি সাগরিকা’র পিপি মোহাম্মদ আজীজ বাবুল, মোহাম্মদ আলীসহ প্রায় ৫০ জন আগ্রহী যুুব-তুরুণ-তরূণী  জনগুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

সর্বশেষ

এই বিভাগের আরও