মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

ডোবায় পড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে ডোবায় পড়ে মিশকাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিশকাত একই গ্রামের মো. রিপনের ছেলে। দুই সন্তানের মধ্যে সে ছোট ছেলে বলে জানা যায়।

- Advertisement -shukee

শিশুটির বাবা মো. রিপন বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় মিশকাত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, মিশকাত নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও