বুধবার, ৪ মার্চ ২০২৬

সাউর্দান মেডিকেল কলেজে আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে সাউর্দান মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হলো প্রথম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) SMCH Summit 2025 এ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

- Advertisement -shukee

সকাল ৮টায় অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপি এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন গবেষকগণ স্বাস্থ‍্য শিক্ষা, মেডিক্যাল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, সর্জারি, গাইনি, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষূ, গণস্বাস্থ্য, বার্ধ্যক্যজনিত রোগ, অনুজীববিদ্যা, মৌলিক চিকিৎসা বিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান‍্য বিষয়ে ৬১টি গবেষণা পত্র উপস্থাপন করেন।

ইন্দোনেশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও লন্ডন থেকে আগত ৪ জন আর্ন্তজাতিক গবেষক তাঁদের গাবেষণা পত্র উপস্থাপন করেন।

দেশের খ্যাতিমান চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বাংলাদেশ   মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. খন্দকার একে আজাদ, খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন, বাংলাদেশ মেডিকেল    রির্সাস কাউন্সিলের চেয়ারম্যান গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনুরুদ্ধ ঘোষসহ বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা পত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে সাইন্টিফিক প্রজেক্ট “Next Generation Innovators” উপস্থাপন করেন।

গত ১৬ নভেম্বর সাউর্দান মেডিকেল কলেজ আয়োজনে “SMCH Summit 2025” এর কনফারেন্স লোগো মোড়ক উম্মোচন, থিম উপস্থাপনা ও ব্যানার উম্মোচন করা হয়েছিল।

SMCH Summit 2025 সফলভাবে আয়োজনে সাউর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইর্জিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সাউর্দান মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাউর্দান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ডা. খুরশীদ জামিল, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিক্যাল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলম, এছাড়াও বিভিন্ন কমিটির সদস্য, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও