বুধবার, ৪ মার্চ ২০২৬

নির্বাচনকে সন্ত্রাসমুক্ত রাখতে সীতাকুণ্ডে যৌথবাহিনীর বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ফেব্রুয়ারি)  সকাল ১১ টায় উপজেলার ভাটিয়ারীস্থ বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সীতাকুণ্ড আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথ বাহিনীর এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য নির্বাচনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।  এ মহড়ার মাধ্যমে নির্বাচনের পরিবেশে জনগণের আস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। এই মহড়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির পরিসীমা দেখাতে সক্ষম হয়েছে এবং জনগণের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, যাতে ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।

- Advertisement -shukee

মহড়া চলাকালীন উপস্থিত ছিলেন  সীতাকুণ্ড আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, মেজর ফেরদৌসী, মেজর নাফিউর, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, ক্যাপ্টেন ইলহামসহ  ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও