বুধবার, ৪ মার্চ ২০২৬
সীতাকুণ্ড পৌরসদরে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী

দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ ওয়ার্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষা- এই দুইটাকে প্রতিষ্ঠিত করে সামনের দিনগুলোতে বাংলাদেশকে উন্নয়নের কোন ধাপে নিয়ে যাবে সে পরিকল্পনা নিয়ে এসেছেন জননেতা তারেক রহমান।

- Advertisement -

ইতোমধ্যে উনার পরিকল্পনাগুলো নিয়ে সারাদেশে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শ্রমজীবী মানুষের উন্নয়নে পরিকল্পনা, ক্রীড়া শিক্ষাসহ নানা পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফা ও ইশতেহারে। সেই সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। সেগুলো বাস্তবায়িত হলে বিশ্বে বাংলাদেশ হবে আরেকটি নতুন রোল মডেল।

- Advertisement -shukee

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড পৌরসদরে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আপনাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় মুরুব্বি যারা আছেন, তাদের সন্তানদের এই বাংলাদেশের মাটিতে নিষ্কণ্টক রেখে যাওয়ার জন্য দলমত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে হবে। এই ধানের শীষ প্রতীক হলো গণতন্ত্রের, এই ধানের শীষ প্রতীক হলো গরিব, দুঃখী মানুষের।

এই ধানের শীষ প্রতীক হলো কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতার। এই ধানের শীষ প্রতীক হলো ঠেলাগাড়িওয়ালা, জেলেপাড়া থেকে শুরু করে সাধারণ সবস্তরের মানুষের। এই ধানের শীষের প্রতীক হলো কৃষকদের, ব্যবসায়ীদের। সুতরাং ১২ তারিখ ভোট কেন্দ্রে থাকতে হবে, ভোট দিতে হবে এবং সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।

আসলাম চৌধুরী বলেন, বিএনপি সবসময় জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক নির্মূল, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ, কৃষি ও কৃষকের উন্নতি সাধন, জাহাজভাঙা শিল্পের উন্নয়ন, পর্যটনখাতের উন্নয়ন ও সম্প্রসারণ, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্তকরণসহ বিএনপির জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মো. সুজা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কমল কদর, জহরুল আলম জহুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, ছাত্রদলের কোরবান আলী শাহেদ প্রমুখ।

তাছাড়া এখানকার সৈয়দপুর, বারৈয়াঢালা,মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ও সীতাকুণ্ড পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ ওয়ার্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ

সর্বশেষ

এই বিভাগের আরও