বুধবার, ৪ মার্চ ২০২৬

ট্রাক ও সিএনজির সংঘর্ষে কক্সবাজার সড়কে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের হ্নীলা আলীখালীর রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে আলীখালী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

এতে সিনএনজি চালক হ্নীলা মৌলভীবাজার এলাকার সেলিমের পুত্র ফারুকসহ একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নুরুল আবছার বলেন, আলীখালী রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আছে। গাড়ী জব্দ করা হবে এবং ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইন অনুযায়ী মামলা রুজু করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও