বুধবার, ৪ মার্চ ২০২৬
বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল মুম্বাইয়ের জেসলোক হাসপাতালের তথ্যকেন্দ্র উদ্বোধন

ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবেঃ সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার রোগীদের জন্য সামাজিক কর্মকাণ্ড বাড়াতে তথ্যকেন্দ্র চালু করেছে ভারতের মুম্বাইয়ের জেসলোক হাসপাতাল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মুম্বাইয়ের জেসলোক হাসপাতালের চট্টগ্রাম তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

মেয়র বলেন, চট্টগ্রামসহ সারাদেশে দিনদিন ক্যান্সার রোগী বৃদ্ধি পাচ্ছে।বাংলাদেশে যে কয়েকটি অসংক্রামক রোগ রয়েছে তার মধ্যে ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। হাজার হাজার মানুষ বছরে দেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দেশের মানুষ স্বাস্থ্যসচেতন না। যখন ক্যান্সার তৃতীয় বা চতুর্থ পর্যায়ে চলে যায় তখনই মানুষ চিকিৎসকের কাছে যায়। সে সময় রোগীকে বাঁচানোর আর পথ থাকে না। তাই দেখা যায় রোগী তিন থেকে ছয় মাস বাঁচে। এছাড়া ক্যান্সারের চিকিৎসার অনেক উন্নত ব্যবস্থা বা যন্ত্র বাংলাদেশে নেই এবং খরচ অনেক ব্যয়বহুল। তাই জেসলোক ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা পেতে সঠিক তথ্য প্রদান এবং ক্যান্সার রোগীদের কল্যাণে কাজ করবে। ভারতের মেডিকেল ভিসা সহজীকরণের আহ্বানও জানান চট্টগ্রাম সিটি মেয়র।

- Advertisement -shukee

জেসলোক হাসপাতালের বাংলাদেশ সেন্টারের প্রতিনিধি বিশাল ভেজান বলেন, ১৯৭০ সালে যাত্রা শুরু করে জেসলোক হাসপাতাল। হাসপাতালটি ক্যান্সার রোগীদের জন্য বিশ্বব্যাপী ভরসার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। বাংলাদেশের ক্যান্সার রোগীদের সব সহযোগিতা প্রসারিত করার জন্য আমরা তথ্যকেন্দ্র চালু করেছে। যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্য আমাদের চ্যারিটি ব্যবস্থা থাকবে।

এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শম্বর সেনগুপ্ত, আন্তর্জাতিক প্রতিনিধি বিশাল ভেজান, সাগর শ্রীবাস্তব, জেসলোক হাসপাতালের প্রতিনিধি ভবেশ পোপারিয়া, জেসলোক হাসপাতালের জেনারেল ম্যানেজার চিত্রা পরদেশি, সহকারি ম্যানেজার আমির মাসাওয়ালা। উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সিনিয়র সহ সভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের দিবাকর বড়ুয়া, আনন্দময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুজন দাশ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা নুর জাহেদ বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু নাথ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, আবদুল মোনাফ টুটুল, ক্রীড়া সংগঠক মো. লিটন, মো. মুরাদ, নাফিজ শাহ, অয়ন দাশ প্রমুখ। পরে ফিতা ও কেক কেটে চট্টগ্রাম তথ্যকেন্দ্র উদ্বোধন করা হয়।

ছবির ক্যাপশন: ফিতা কেটে চট্টগ্রামে বিশেশায়িত ক্যান্সার হাসপাতাল জেসলোক হাসপাতালের তথ্যকেন্দ্র উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও