বুধবার, ৪ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইউনিয়নপে ইন্টারন্যাশনাল (ইউপিআই) ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন আজ(৩ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে চীন গমনকারীগণ এ কার্ডের মাধ্যমে বিভিন্ন ফি প্রদান এবং কিউআর ও পিওএস মেশিনের মাধ্যমে কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া এ কার্ডে এন্ডোর্সমেন্টের মাধ্যমে বিশ্বের প্রায় ১৮৩টি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

- Advertisement -

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিআই-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান চাই হুইমিং। স্বাগত বক্তব্য রাখেন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এ কার্ডের সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য দেন ইউপিআই কান্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান।

- Advertisement -shukee

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান এবং ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও